← Back to News & Updates

২৭ জুলাই, ২০২৬
চরাঞ্চলের ধান চাষিদের নিয়ে খেতখামার লিমিটেডের উন্মুক্ত আলোচনা সভা
ভোলা জেলার প্রত্যন্ত চরাঞ্চলের ধান চাষিদের নিয়ে খেতখামার লিমিটেডের উদ্যোগে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনায় চরাঞ্চলের কৃষকদের বাস্তব চ্যালেঞ্জ, কৃষি উপকরণ সহজলভ্য করা, নিয়মিত কৃষি পরামর্শ (Advisory) সেবা নিশ্চিত করা, দুর্গম যাতায়াত ব্যবস্থার মধ্যেও কৃষিপণ্য সহজ ও কার্যকরভাবে বাজারজাত করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।
খেতখামার বিশ্বাস করে, কৃষকের সমস্যার প্রকৃত সমাধান শুরু হয় তাদের কথা শোনা থেকে। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সেবা, প্রযুক্তি এবং বাজার সংযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
খেতখামার — বীজ থেকে বাজার, সাফল্যের পথে কৃষকের বিশ্বস্ত অংশীদার। 🌾