← Back to News & Updates
যশোরের চৌগাছা অঞ্চলে সিনজেনটা সেন্ট্রিগো ফার্মিং ইকোসিস্টেম পরিদর্শন
২২ এপ্রিল, ২০২৬

যশোরের চৌগাছা অঞ্চলে সিনজেনটা সেন্ট্রিগো ফার্মিং ইকোসিস্টেম পরিদর্শন

Syngenta-এর আমন্ত্রণে খেতখামার টিম যশোরের চৌগাছা অঞ্চলে সিনজেনটা সেন্ট্রিগো ফার্মিং ইকোসিস্টেমের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে। এই ভিজিটের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, টেকসই উৎপাদন এবং সমন্বিত ফার্মিং মডেলের বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীর ও বাস্তবভিত্তিক ধারণা অর্জন করা হয়। পরিদর্শনকালে স্থানীয় কৃষক প্রতিনিধি ও সিনজেনটার প্রতিনিধিদের সাথে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে যশোর অঞ্চলের ফসলের বৈচিত্র্য, উৎপাদন সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এই সফরের মাধ্যমে সিনজেনটা ও খেতখামার যশোর অঞ্চলের কৃষকদের পাশে থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি, সারাদেশের কৃষকদের জন্য টেকসই, প্রযুক্তিনির্ভর এবং কার্যকর সেবা পৌঁছে দিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও খেতখামার লিমিটেড এই কৌশলগত অংশীদারিত্বে মাধ্যমে কাজ করলে বাংলাদেশের কৃষি খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।