← Back to News & Updates
বর্ষায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এওয়াজপুর ইউনিয়নে খেতখামারের আলোচনা সভা
২২ জুলাই, ২০২৬

বর্ষায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এওয়াজপুর ইউনিয়নে খেতখামারের আলোচনা সভা

ভরা বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও কৃষকদের নতুন করে চাষাবাদে ফিরিয়ে আনতে স্থানীয় ভাবে খেতখামার লিমিটেডের এওয়াজপুর ইউনিয়ন এর অফিসিয়াল খেতখামার পয়েন্টে কৃষকদের নিয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সাম্প্রতিক ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের উপায়, নতুন উদ্দ্যমে পুনরায় বীজ বপন, সময়োপযোগী ফসল নির্বাচন এবং চাষাবাদ পুনরায় শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের সাহস ও আত্মবিশ্বাস ফিরিয়ে এনে নতুন মৌসুমকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ প্রদান করা হয়।

এ সময় এ আর মালিক সিড-এর প্রতিনিধি উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।