← Back to News & Updates

১ জুন, ২০২৬
যশোর জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার সাথে খেতখামারের মতবিনিময় সভা
আজ যশোর জেলায় খেতখামারের পক্ষ থেকে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জনাব কিশোর কুমার সাহা’র সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খেতখামারের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষি ভ্যালু চেইনে আমাদের উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খুব শিগগিরই যশোর অঞ্চলে খেতখামারের কার্যক্রম শুরু করার বিষয়টি তুলে ধরা হলে তিনি আন্তরিক সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।
জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা খেতখামারের কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে সকল কার্যক্রম কৃষি বিপণন অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিচালনার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের কৃষি খাতের উন্নয়নে খেতখামারের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
পরিশেষে, তিনি খেতখামারের সার্বিক সাফল্য কামনা করেন।![]()
![]()