← Back to News & Updates
KhetKhamar Limited এবং Syngenta Bangladesh Limited-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি
১১ মে, ২০২৬

KhetKhamar Limited এবং Syngenta Bangladesh Limited-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

বাংলাদেশের কৃষি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা।

KhetKhamar Limited এবং Syngenta Bangladesh Limited-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষি খাতে নতুন প্রযুক্তি, উন্নত সেবা এবং টেকসই উন্নয়নের একটি শক্ত ভিত্তি তৈরি হবে।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো Syngenta Centrigo Centre-এর মাধ্যমে বাংলাদেশের কৃষকদের জন্য একটি পূর্ণাঙ্গ কৃষি সেবা পৌঁছে দেওয়া—যেখানে উচ্চমানের কৃষি ইনপুট সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য ফাইন্যান্সিং সুবিধা, এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি (যেমন ড্রোন স্প্রে, ট্রাক্টর ও হারভেস্টার ইত্যাদি) রেন্টাল সার্ভিস সমন্বিতভাবে প্রদান করা হবে। পাশাপাশি, একটি দক্ষ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

যশোরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে Syngenta-এর দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। যাদের মধ্যে -

Alexander Berkovskiy — Regional Director, AMEA (Asia, Middle East & Africa);

Paul Luxton — Asia CU Head;

Hyriades Carpe — Finance Head, Asia;

Hedayet Ullah — Managing Director, Bangladesh;

Imtiaz Ahmed Chowdhury — Sales Director, Bangladesh;

Syed Nuruzzaman Faisal — Head of Business Development, Bangladesh;

Kamrul Islam — Zonal Manager (South Region), Bangladesh।

KhetKhamar - খেতখামার এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -

Rejaul Islam — Chief Executive Officer (CEO);

Muid Mahfuj — Chief Operating Officer (COO);

Jahedul Hasan — Head of Supply Chain

Md Jasim Uddin — Farmer Relationship & Development Officer.

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা এই উদ্যোগের প্রতি মাঠ পর্যায়ের দৃঢ় আস্থা ও ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কৃষি খাতে প্রযুক্তির বিস্তৃত ব্যবহার, সাপ্লাই চেইনের দক্ষতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি আধুনিক, টেকসই ও লাভজনক কৃষি ইকোসিস্টেম গড়ে তোলার পথ সুগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

See less