← Back to News & Updates
খেতখামার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আমন মৌসুমের প্রস্তুতিমূলক সমাবেশ
১ জুন, ২০২৬

খেতখামার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আমন মৌসুমের প্রস্তুতিমূলক সমাবেশ

খেতখামার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে খেতখামার-এর কৃষকদের অংশগ্রহণে এক বিশাল কৃষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত বোরো মৌসুমে খেতখামার-এর সহায়তায় পরিচালিত চাষাবাদের বিভিন্ন অভিজ্ঞতা, সফলতা, সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী আমন মৌসুমে কৃষকদের জন্য আধুনিক ও লাভজনক চাষাবাদ নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রযুক্তিগত সহায়তা, উন্নত কৃষি উপকরণ এবং মাঠ পর্যায়ের সেবা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন National AgriCare-এর বরিশাল রিজিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) সহ খেতখামার-এর প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে RSM কৃষকদের মাঝে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কৃষি উপকরণের গুণগত মান, কার্যকারিতা ও সঠিক ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও তিনি কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

খেতখামার বিশ্বাস করে, কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ, প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।