← Back to News & Updates
National AgriCare এবং খেতখামারের মধ্যে গুরুত্বপূর্ণ ডিলারশীপ এগ্রিমেন্ট
১৯ মে, ২০২৬

National AgriCare এবং খেতখামারের মধ্যে গুরুত্বপূর্ণ ডিলারশীপ এগ্রিমেন্ট

আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, কৃষকদের জন্য উন্নত, নিরাপদ ও উচ্চমানের কৃষি ইনপুট নিশ্চিত করার লক্ষ্যে খেতখামার এবং National AgriCare এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিলারশীপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে খেতখামার এখন দেশের কৃষকদের কাছে নির্ভরযোগ্যভাবে মানসম্মত বীজ, সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ ও সরবরাহ করতে সক্ষম হবে। আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের হাতে সঠিক সময়ে সঠিক মানের কৃষি উপকরণ পৌঁছে দেওয়া, যাতে তারা কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করতে পারেন এবং কৃষিকে আরও লাভজনক করতে পারেন।

খেতখামার সবসময় কৃষকদের জন্য একটি পূর্ণাঙ্গ কৃষি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই নতুন সহযোগিতা সেই পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। এর মাধ্যমে কৃষকরা শুধু উন্নত ইনপুট সুবিধাই পাবেন না, বরং নিরাপদ ও আধুনিক কৃষি চর্চার সুযোগও আরও বৃদ্ধি পাবে।

আমরা বিশ্বাস করি, National Agricare এর সাথে এই যৌথ উদ্যোগ কৃষকদের জন্য টেকসই ও স্মার্ট কৃষি ব্যবস্থার নতুন সম্ভাবনা তৈরি করবে এবং দেশের কৃষিখাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

National AgriCare এবং খেতখামারের মধ্যে গুরুত্বপূর্ণ ডিলারশীপ এগ্রিমেন্ট | KhetKhamar Blog | KhetKhamar Limited