
Solidaridad Asia Network-এর আমন্ত্রণে নোয়াখালীর সয়াবিন মাঠ পরিদর্শন
Solidaridad Asia Network এর আমন্ত্রণে খেতখামার টিম নোয়াখালী অঞ্চলের কৃষকদের সয়াবিন চাষের মাঠ পরিদর্শন করেছে। এই পরিদর্শনের মাধ্যমে স্থানীয় কৃষকদের চাষাবাদ পদ্ধতি, উৎপাদন পরিস্থিতি এবং সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়।
এ সময় নোয়াখালী উপজেলা কৃষি অফিসার এবং Solidaridad Asia Network-এর কর্মকর্তাদের পক্ষ থেকে খেতখামারের কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি, ওই অঞ্চলের কৃষকদের উৎপাদিত সোয়াবিনের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
খেতখামার খুব শীঘ্রই নোয়াখালী অঞ্চলের solidaridad Asia Network এর প্রায় ৯০,০০০ সদস্য কৃষককে অন্তর্ভুক্ত করে সমন্বিত কৃষি সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছে, যা কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।