
আজ হাজারীগঞ্জ ইউনিয়নে একটি প্রাণবন্ত কৃষক আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ হাজারীগঞ্জ ইউনিয়নে একটি প্রাণবন্ত কৃষক আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
নদীঘেঁষা এই অঞ্চলের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। পাশাপাশি তারা কিছুটা কৃষিকাজের সাথেও জড়িত। তবে কোনো কারণে যখন তারা নদীতে মাছ ধরতে যেতে পারেন না, তখন তাদের প্রধান আয়ের উৎস অনিশ্চয়তার মুখে পড়ে এবং জীবিকায় নেমে আসে অন্ধকার।
এই প্রেক্ষাপটে, খেতখামারের সেবাসমূহ সম্পর্কে জানার পর স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তারা খেতখামারের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন এবং এটিকে একটি সত্যিকারের কৃষকবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
আলোচনা সভায় উপস্থিত কৃষকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা ব্যক্ত করেন যে, আগামী মৌসুমে খেতখামার তাদের পাশে থাকলে তাদের কৃষিকাজে আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি, খেতখামারের প্রতি আস্থা রেখে আরও অনেকেই কৃষিকে একটি নির্ভরযোগ্য আয়ের উৎস হিসেবে বেছে নিতে উৎসাহিত হবেন।
এই সভাটি স্থানীয় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনা ও আশার সঞ্চার করেছে। ![]()