← Back to News & Updates

২৫ মার্চ, ২০২৬
চর ফকিরা গ্রামেকৃষক সমাবেশ ও আলোচনা সভা।
ইস্ট-ওয়েস্ট সিড নলেজ ট্রান্সফার ও খেতখামার-এর যৌথ উদ্যোগে চরফ্যাশনের চর ফকিরা গ্রামে একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে কৃষকদের মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং সেসব সমস্যার কার্যকর ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরা হয়। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট সিডের উন্নতমানের বীজের গুণগত মান, উৎপাদনশীলতা এবং মাঠে এর সফল প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা হয়।
আসন্ন মৌসুমকে সামনে রেখে খেতখামার কীভাবে মানসম্মত ইনপুট সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা এবং নিয়মিত পরামর্শের মাধ্যমে কৃষকদের পাশে থাকবে, সে বিষয়েও একটি সুসংগঠিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।
খেতখামার একটি ডিজিটাল ওয়ান-স্টপ সেবা প্ল্যাটফর্ম হিসেবে কৃষকদের জন্য সহজ, পরিকল্পিত ও লাভজনক চাষাবাদের পথ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।