← Back to News & Updates
বাজারজাতকরণ বিষয়ক কর্মসূচি।
১ এপ্রিল, ২০২৬

বাজারজাতকরণ বিষয়ক কর্মসূচি।

চরফ্যাশন উপজেলার কৃষি অফিসের আয়োজিত পার্টনার প্রকল্পের আওতায় সূর্যমুখী চাষের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ও খেতখামার আয়োজিত বাজারজাতকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, সহকারী কৃষি অফিসার, খেতখামার-এর প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় মাঠ পর্যায়ের চাষিরা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সূর্যমুখী চাষের আধুনিক পদ্ধতি, সঠিক পরিচর্যা এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, কৃষকদের উৎপাদিত সূর্যমুখী কীভাবে সঠিকভাবে সংরক্ষণ ও লাভজনকভাবে বাজারজাত করা যায় সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।

এ ধরনের উদ্যোগ কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।🌿💚